দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের ডিমান্ড প্ল্যানিং ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট বিভাগে দক্ষ জনবল খুঁজছে।
পদের নাম: ম্যানেজার, ডিমান্ড প্ল্যানিং অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট
(Manager, Demand Planning & Inventory Management)
প্রধান দায়িত্বসমূহ:
কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
ইনভেন্টরি লেভেল মনিটর করা এবং সময়মতো চাহিদাপত্র (Indent) প্রদান করা যাতে স্টকের অভাব না হয়।
প্রোডাকশন প্ল্যান অনুযায়ী ম্যাটেরিয়াল শিডিউলিং এবং খরচ কমানোর কৌশল বাস্তবায়ন করা।
নিয়মিত সেলস অ্যান্ড অপারেশনস প্ল্যানিং (S&OP) মিটিং পরিচালনা করা এবং স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করা।
ডিমান্ড ফোরকাস্টিং এবং বার্ষিক ইনভেন্টরি প্ল্যান তৈরি ও রক্ষণাবেক্ষণ করা।
এসএপি (SAP) ইআরপি/এমআরপি প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল ইনভেন্টরি সিস্টেম পরিচালনা ও উন্নত করা।
ইনভেন্টরি রিপোর্ট তৈরি এবং নিয়মিত ম্যানেজমেন্ট রিভিউতে উপস্থাপন করা।
যোগ্যতা ও প্রয়োজনীয়তা:
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে এমবিএ (MBA) অথবা আইপিই (IPE) / সিএসই (CSE) / সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা ডিমান্ড প্ল্যানিংয়ে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
দক্ষতা: ফোরকাস্টিং, অ্যানালিটিক্যাল ক্ষমতা, ইনভেন্টরি অপ্টিমাইজেশন এবং ডিজিটাল সিস্টেমে পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে বিডিজবস (Bdjobs) বা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।