পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (PBK Foundation Job Circular 2026) জনবল নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নতুন করে আবার প্রকাশিত হয়েছে।
শর্তাবলীঃ ১। সকল পদের প্রার্থীদের সংস্থার কর্মএলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যেকোন স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে। উল্লেখিত কর্মএলাকার যেকোন স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার প্রয়োজন নাই। ২। অভিজ্ঞদের ক্ষেত্রে সর্বশেষ ০৬ মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমে কর্মরত নাই এবং অনিয়মের কারণে চাকুরীচ্যুত হয়েছে এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। ৩। অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই। ৪। সকল পদে শিক্ষানবিসকাল ০৬ মাস। ৫। যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে ৬। চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী সকল পদের প্রার্থীদের ১২,০০০/- টাকা জামানত/সিকিউরিটি (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) হিসাবে প্রদান করতে হবে।
অন্যান্য সুবিধাদিঃ চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন আগামী ০৫.০৩.২০২৬ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর/ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে। জমা পড়া আবেদনসমূহ হতে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। পরীক্ষার স্থান ও তারিখ যথাসময়ে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আবেদন পাঠানোর ঠিকানাঃ প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ই-মেইল-pbkhrd123@gmail.com
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার এর জন্য ডাকা হবে। পিবিকে সকল নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোন (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে জমা নেওয়া হয় না। প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে পিবিকে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পিবিকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত শিথিল/সংশোধন/সংযোজনসহ যেকোন পর্যায়ে নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।