জরুরি নিয়োগ: ফিল্ড অর্গানাইজার পদে জনবল নিচ্ছে DAM
Foundation for Economic Development – স্নাতক পাসেই আবেদন
বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা খাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
DAM Foundation for Economic Development (DFED)। দেশের বিভিন্ন জেলায় মাঠপর্যায়ের
কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফিল্ড অর্গানাইজার পদে জরুরি ভিত্তিতে জনবল
নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, DFED হলো Dhaka Ahsania Mission-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা
মাইক্রোক্রেডিট কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
পদের নাম
ফিল্ড অর্গানাইজার
আবেদন শেষ তারিখ
০৫ মার্চ ২০২৬
চাকরির ধরন
ফুল টাইম
কর্মস্থল
বাংলাদেশের বিভিন্ন জেলা
শিক্ষাগত যোগ্যতা
- যেকোনো বিষয়ে
স্নাতক / সমমান
বয়সসীমা
- সর্বোচ্চ ৩২
বছর
বিশেষ যোগ্যতা
Ø মোটরসাইকেল চালনায়
দক্ষতা থাকতে হবে
Ø মোটরসাইকেল ভাতা
প্রদান করা হবে
Ø নিয়োগের পর ৫,০০০
টাকা নিরাপত্তা জামানত (ফেরতযোগ্য) জমা দিতে হবে
চাকরির দায়িত্বসমূহ
Ø মাঠ পর্যায়ে দল গঠন
ও সদস্য অন্তর্ভুক্তি
Ø সঞ্চয় সংগ্রহ ও কিস্তি
আদায় কার্যক্রম পরিচালনা
Ø বিনিয়োগ প্রস্তাব
তৈরি ও বিতরণ কার্যক্রম বাস্তবায়ন
Ø সদস্যদের তথ্য ও
কালেকশনশিট হালনাগাদ রাখা
Ø মাসিক টার্গেট পূরণ
এবং ব্রাঞ্চ কার্যক্রম পরিচালনায় সহায়তা
Ø সংস্থার নিয়মনীতি
ও জেন্ডার সংবেদনশীল আচরণ অনুসরণ
বেতন ও সুবিধা
Ø প্রারম্ভিক বেতন:
২৪,৩০০ টাকা
Ø শিক্ষানবিসকাল শেষে
মোট বেতন: ৩০,১১৫ টাকা
Ø দৈনিক লাঞ্চ ভাতা:
২০০ টাকা
Ø মোবাইল বিল
Ø মোটরসাইকেল জ্বালানি
ও মেইনটেন্যান্স ভাতা
Ø উৎসব বোনাস
Ø প্রভিডেন্ট ফান্ড
Ø গ্র্যাচুইটি
Ø ইনস্যুরেন্স সুবিধা
Ø বার্ষিক বেতন বৃদ্ধি
ও পদোন্নতির সুযোগ
শিক্ষানবিসকাল
৬ মাস
যেসব জেলায় নিয়োগ
ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ,
নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা,
খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, ছবি, শিক্ষাগত সনদ
ও জাতীয় পরিচয়পত্রের কপি ডাকযোগে বা ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে।
ঠিকানা:
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (DFED)
বাড়ি-৮৫২, সড়ক-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল:
dfed@ahsaniamission.org.bd
info@dfed.org.bd
খামের উপর বা ইমেইলের Subject-এ লিখতে হবে: Field Organizer
গুরুত্বপূর্ণ নির্দেশনা
Ø নিয়োগ প্রক্রিয়ায়
কোনো ধরনের আর্থিক লেনদেন নেই
Ø শুধুমাত্র শর্টলিস্টেড
প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে
Ø নারী প্রার্থীদের
আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে
Ø Video CV পাঠালে
অগ্রাধিকার দেওয়া হবে
Job Circular 2026, DFED Job Circular 2026, Field Organizer Job
Bangladesh, NGO Job BD 2026, Microcredit Job Bangladesh, NGO Field Job
Circular, Graduate Job Circular 2026