পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের প্রধান কার্যালয়ের জন্য বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে



পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার

  • শূন্যপদ: ০২টি

  • কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা

  • বেতন: আলোচনাসাপেক্ষ


প্রয়োজনীয় যোগ্যতা

  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি তবে বি.বি.এ (BBA) বা এম.বি.এ (MBA) সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে

  • অভিজ্ঞতা: দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এনজিও (NGO) সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকাদের অগ্রাধিকার দেওয়া হবে

  • বয়স: সর্বোচ্চ ৪৫ বছর (যোগ্য প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য)

  • অন্যান্য দক্ষতা: * কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এবং MS Word, Excel, PowerPoint ও ইন্টারনেটে দক্ষ হতে হবে

    • সৃজনশীল চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে

    • প্রয়োজনে দেশের যেকোনো স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে


প্রধান দায়িত্বসমূহ

  • নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিতকরণ, বাজার গবেষণা এবং গ্রোথ স্ট্র্যাটেজি তৈরি করা

  • নতুন ক্লায়েন্ট সংগ্রহ এবং স্টেকহোল্ডারদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখা

  • ব্যবসায়িক প্রস্তাবনা (Proposal) ও প্রেজেন্টেশন প্রস্তুত করা

  • স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ও চুক্তি (MoU/Agreement) সম্পাদন করা

  • নির্ধারিত সেলস টার্গেট অর্জন এবং মাসিক/ত্রৈমাসিক রিপোর্ট প্রস্তুত করা


অন্যান্য সুযোগ-সুবিধা

  • প্রাথমিকবাবে ৬ মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে ।     

  • শিক্ষানবিশকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি নিয়মিত করা হবে । 

  • নিয়মিতকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, ইন্স্যুরেন্স, বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে


আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বরাবর একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে:


ই-মেইল: career@padakhep.org

 আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:০০টা 










Post a Comment

Previous Post Next Post