গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

 



গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদে যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে।

ক্র:/নং
পদের নাম
বিষয়
পদ সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বেতন স্কেল ও গ্রেড (জা.বে.স্কেল ২০১৫ অনুযায়ী)
মন্তব্য
১।
প্রভাষক
পদার্থবিদ্যা
০১
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি

অথবা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 8 (চার) বছর মেয়াদী ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি
২২০০০-৫৩০৬০/-(৯ম গ্রেড) ও প্রচলিত সুবিধা
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ, অভিজ্ঞ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
২।
প্রভাষক
রসায়ন
০১
৩।
প্রভাষক
উচ্চতর গণিত
০১

প্রচলিত সুবিধা: প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা অনুযায়ী সরকারি বিধি মোতাবেক বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বছরে ০২টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক ইনসেনটিভ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা প্রাপ্য হবেন।

শর্তাবলী:

১।আবদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীগণকে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের website: https://gccbof.edu.bd/contents/careers থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে এবং TAP অ্যাপের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি ৭০০/- (সাতশত) টাকা পরিশোধ করে পেমেন্টের রশিদ আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

অথবা ডাউনলোডকৃত আবেদনপত্রের প্রিন্ট কপিসহ খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক অধ্যক্ষ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বরাবর, সোনালী ব্যাংক বিওএফ ক্যান্টনমেন্ট শাখার অনুকূলে ৭০০/- (সাতশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পাঠাতে হবে।

২। অনলাইন ব্যতিত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং প্রবেশপত্র অনলাইন হতে সংগ্রহ করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলে ০১৯১১১৯১৩৭১ ও ০১৭৪৮৩৯৮১০০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

৩। আবেদনের তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

৪। বয়স: আবেদনের শেষ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

৫। যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে এসএমএস/ফোনকলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।





Post a Comment

Previous Post Next Post